top of page

কোলাজ এর ফ্রেমে আপনাকে স্বাগত
২০১৬ সালের ১৭ই মার্চ মাত্র চার 'টি টুকরো নিয়ে জন্ম হয় কোলাজের ফ্রেম। শুধু নতুন কিছু ভাবনার সাথে সাথে নতুনদের একটা মঞ্চ তৈরি করা ছিল মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের জন্য আরও কিছু সংস্কৃতিভাবাপন্ন মানুষকে নিয়ে প্রথমবার মঞ্চে আসে কোলাজ। সাথে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত নাটক "খ্যাতির বিড়ম্বনা"। প্রথম মঞ্চায়ন হয় একটি উন্মুক্ত মঞ্চে, নির্দেশক বিনায়ক হালদারের সহযোগিতায়। এরপর সৈকত ঘোষ রচিত মৌলিক নাটক "স্বাদ-হীন স্বাধীনতা" মানুষের মনে জায়গা করে দেয় কোলাজ'কে এবং ২০১৭সালে "কোলাজসন্ধ্যা" অনুষ্ঠিত হয় নববারাক পুর মজলিস প্রেক্ষাগৃহে।তার পরবর্তী পর্যায়ে কোলাজের ফ্রেমে যুক্ত হতে থাকে অনেক সংস্কৃতি প্রিয় মানুষ। কোলাজের প্রযোজিত নাটক গুলির মধ্যে বিনায়ক হালদার নির্দেশিত শ্রী মনোজ মিত্র রচিত নাটক "আঁখি-পল্লব", শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত "চিত্রচোর" গল্প অবলম্বনে নাটক "ব্যোমকেশ" ।শ্রীরূপ নির্দেশিত ও রচিত নাটক " ভালো আছো??" "রীতিমতো সার্কাস" কোলাজ সন্ধ্যা ২০১৮-২০১৯ এ কৃষ্টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। তার সাথে যুক্ত হয় কিছু সামাজিক কর্মকাণ্ড। কোলাজ এর প্রথম সভাপতি হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন বিনায়ক হালদার, সম্পাদক, বিজয় দাস এবং কোষাধ্যক্ষ সৈকত ঘোষ। আপনাদের শত আশীর্বাদে আমারা আগামীর দিকে এগিয়ে চলছি সামাজিক সংস্কৃতির মধ্যে দিয়ে। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথকে আরও সুন্দরের সাথে এগিয়ে যাবার সাহস যোগায়। আমাদের সাথে থাকুন আমাদের অবিভাবক হয়ে।
bottom of page
